
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে একঘণ্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠকটি হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রের বরাতে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়।
এমপি নাসের রহমান বলেন, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণের জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সাথে এখানে বসবাস করছেন শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে সহকারি হাইকমিশনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে নাসের রহমান আরো বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন। তিনি উল্লেখ করেন, কোনো হিন্দু সম্প্রদায়ের যে কোন মানুষের গায়ে হাত তোলা মানে একজন নারীর গায়ে হাত তোলা এর মতো করে বিবেচিত হয়। এ দেশে কোনো হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুবার চিন্তা-ভাবনা করে।
নাসের রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান রয়েছে। তারা এই দেশে অত্যান্ত শান্তিতে বসবাস করছেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভুয়া অপপ্রচার করেছিল, সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।
নাসের রহমান বৈঠকে ভারতীয় হাইকমিশনকে জোর দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যান্ত সম্প্রীতির সাথে বসবাস করছেন এবং কারো কোনো অভিযোগ নেই।
বিএনপি সরকার বিশ্বাস করে শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
এনজে
- ১১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৭লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৮প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৯সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ১০ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত