
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে অভয় দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব থাকলেও বাংলাদেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাবে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে যা আগামী জুন-জুলাই মাস পর্যন্ত অনায়াসেই চলবে।
কৃষি খাতের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা বোরোসহ অন্যান্য কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রকৃতি আমাদের সহায় রয়েছে। সময়মতো বৃষ্টিপাত কৃষকদের সেচ খরচ কমাবে এবং ফলন বাড়াতে সাহায্য করবে। সরকারের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে যাতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দেশের অভ্যন্তরীণ উৎপাদনে বাধা হতে না পারে।
মন্ত্রী আরও জানান, খাদ্যের নিরাপত্তা মজুত নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে দেশীয় উৎপাদনই আমাদের মূল শক্তি। তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্য মজুত না করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত