
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর জন্য পুষ্টিকর টিফিন সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে শ্যামনগর হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এই খাবার পৌঁছে দিচ্ছে উন্নয়ন সংস্থা সুশীলন। এখন থেকে টিফিনে শিক্ষার্থীরা সেদ্ধ ডিম, কলা বা মৌসুমি ফল, পুষ্টিকর বনরুটি, ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দারিদ্র্য ও অপুষ্টির কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না, এমনকি মাঝপথে পড়াশোনাও ছেড়ে দেয়।
ঝরে পড়ার এই প্রবণতা রোধে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি শিশুদের মেধাবিকাশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করবে।
পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হবে বলেও তিনি জানান।
সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক।
সুশীলনের উপপরিচালক শাহীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে মোস্তফা নুরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুশীলন, পুষ্টিকর ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করবে। এই খাবারের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্যালরি, প্রোটিন ও ভিটামিন পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টিফিনে বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার পাওয়ার ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বাড়বে এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।
একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ইএটি
- ১চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ২ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৪হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৫ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত