
মুহাম্মদ নূরুল ইসলাম , প্যারিস (ফ্রান্স) থেকে
ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা, কূটনৈতিক সৌহার্দ্য এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) প্যারিস-এর ১৬তম অ্যারোনডিজমেন্টে অবস্থিত ঐতিহ্যবাহী ও অভিজাত সম্মেলনস্থল ‘প্যাভিলিয়ন রয়াল’ – এ এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রিসেপশন ও ডিনার পর্ব সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। এতে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা।
রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা এবং রাষ্ট্রের মৌলিক ভিত্তি; এ চেতনা ধারণ করে তা রক্ষা ও সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং নবগঠিত সরকারের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথা তুলে ধরেন। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ এর ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করেন। এছাড়া বাংলাদেশ-ফ্রান্স এবং বাংলাদেশ- ইউনেস্কো সম্পর্কের বহুমাত্রিক দিক তুলে ধরে তিনি ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
সংবর্ধনায় নর্থ মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্যারিসে নিযুক্ত বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত, ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং কূটনৈতিক কোরের সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কমিউনিটি নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, বাংলাদেশী নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন চৌধুরী, এনসিপি ডায়াসপোরা’র সভাপতি চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, বিএনপি নেতা রেজাউল করিম, জুনেদ আহমেদ, কবির আহমেদ,সাবেক ছাত্র নেতা খোরশেদ আলম, মনিরুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আবদুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী চৌধুরী, কমিউনিটি নেতা শহিদুল ইসলাম, সাংবাদিক তানভীর আহমেদ তোহা, সাংবাদিক হাসান ইলিয়াস তানিম, তরুণ চিন্তক মনোয়ার হোসেন পাটোয়ারী, সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন, ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সদস্য এক্টিভিস্ট খালেদ মাহমুদ খান, সাংবাদিক মামুন মাহিন, সাংবাদিক নয়ন মামুন, সাংবাদিক মুসাদ্দিক সাইফুল, সমাজকর্মী ওয়াদুদ তানভীর, সমাজকর্মী আজাদ মিয়া ও ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রায় চার শতাধিক অতিথির অংশগ্রহণে কূটনৈতিক আনুষ্ঠানিকতা, আন্তঃরাষ্ট্রীয় সৌহার্দ্য এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন, যা ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এনজে
- ১তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ২জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৫ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৬আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৭চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৮কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৯গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন





পাঠকের মতামত