
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত তিন যাত্রীকে আটক করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কাস্টমস হল এলাকায় যৌথভাবে অভিযান চালায় কাস্টমস শাখা ও কাস্টমস গোয়েন্দা দল।
আটক যাত্রীরা হলেন, কুমিল্লার দেবীদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ এবং কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।
অভিযান চলাকালে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের তিন যাত্রীর ব্যাগেজ আলাদাভাবে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে মোট ৯৩০ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিমের ৬০টি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিগারেট থেকে আনুমানিক ১৮ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, জব্দ করা পণ্যসমূহ বিভাগীয় নির্ধারিত মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টম হাউজের হেফাজতে রাখা হয়েছে।
তবে প্রাথমিক তদন্তে জড়িত তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইএটি
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৩গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৪পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৫ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৮দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৯দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত