বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬ ৭:১৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিং বুলিং, বডি শেমিং ও ইভটিজিংয়ের মতো নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের র‍্যাগিং, বুলিং, বডি শেমিং বা ইভটিজিং করা যাবে না।

এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকল শিক্ষার্থীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রক্টরিয়াল বডি আরও জানায়, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় র‍্যাগিং-সংক্রান্ত যেকোনো প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট ...

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ...

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...