নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ ২:০৯ পিএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন জ্বালানি সংকটে সরকারের কঠোর তদারকি না থাকায় এ সংকট তীব্র আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

আজ শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব; উত্তরণের উপায় শীর্ষক’ সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তেল আছে শুধু সংসদে, সংসদে যখন কোনো মন্ত্রী বক্তব্য দেন, বা সরকারি দলে ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে তখন মনে হয় তেলের ওপর বাংলাদেশ ভাসছে।

কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যার পড়ে গেছি।’

জামায়াতের অমির অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেও খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি চলছে। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা থেকেও তেল পাওয়া না গেলেও বাইরে বেশি দামে তেল পাওয়া যায়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এর প্রভাব রয়েছে কৃষিতেও।

বিশেষ করে সেচের জন্য জ্বালানির ওপর নির্ভরতা বেশি হওয়ায় সংকট দীর্ঘ হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...