জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ ৮:০৩ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় ঐক্য।

শনিবার (১১ এপ্রিল) বাদ জোহর শহরের পুরান বাজার ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সাধারণ মুসল্লীসহ বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান, যানবাহন চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন জোটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাজাহান মিয়া বলেন, জোটের ডাকা দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও বিএনপি সরকার তা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি সংস্কার পরিষদের শপথ বর্জন করে গণরায়কে প্রত্যাখ্যান করেছেন।

পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়, যা তারা লোক দেখানো উদ্যোগ বলে আখ্যায়িত করেন।

লিফলেটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মাহবুবুর রহমান,সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী

শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার ...

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ ...