জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ২:১৬ পিএম

গাজীপুরের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের প্রায় ১৪০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।

সোমবার (২০ জুলাই) বেলা পৌণে ১২টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন উত্তর সালনা (পোড়াবাড়ী) এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফয়সাল আহমেদ (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগঝাপা (সাজাইল) গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় শেখ (৩৪)।

র‌্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, গোপন সংবাদ এবং র‌্যাব সদর দপ্তরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেক পোস্ট পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় দুই মাদক ব্যবসায়ী ফয়সাল আহমেদ ও হৃদয় শেখকে গ্রেফতার করে। ধৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর মেট্রো থানায় হস্তান্তর করা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...