জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ ১২:০১ পিএম

খুলনার কয়রা উপজেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪:৩০ টায় উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে কয়রা সদরে বিক্ষোভ মিছিলটি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার,বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, উত্তর বেদকাশি ইউনিয়ন আমীর মাস্টার নুর কামালসহ হাজারো নেতাকর্মীবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি কয়রা বাজার জামায়াত অফিস থেকে শুরু করে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে জামায়াত মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল এবং একটি পরিবর্তিত বাংলাদেশের জন্য গণভোটের পক্ষে রায় প্রদান করেছিল সেই রায় বাস্তবায়নে সরকারি দল যে টালবাহানা শুরু করেছে তার প্রতিবাদে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, অবিলম্বে গণভোটের রায় এবং জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করতে হবে তা নাহলে জনগণকে সাথে নিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ”।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...