
শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কৃষকের উন্নয়নে এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনে ভর্তুকি দেবে। মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব ঘটাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসল উৎপাদিত হয়। আপনাদের উৎপাদন আরও বাড়াতে হবে, যাতে পুরো সিলেট বিভাগের বাজার এখানের ফসলে ভরে ওঠে। মাটি পরীক্ষা করে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আমরা কৃষকদের ভর্তুকি দেব। আমরা প্রমাণ করতে চাই, মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব হয়েছে; যাতে প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিতে পারেন, বাংলাদেশের মধ্যে কৃষকের আরেকটি হাট হবে এই জুড়ী।’
বিদেশে কৃষিকাজের বিপুল চাহিদার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে এখন কৃষকের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কাউকে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এমনি এমনি বিদেশে পাঠানো যাবে না। এ জন্য একটি ট্রেনিং সেন্টার খোলার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলেছি। আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু কৃষির ওপর প্রশিক্ষণ দিলেই হবে না, বিভিন্ন দেশের ভাষা শেখার কোর্সও এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে এই অঞ্চল থেকে মানুষ বিদেশে যেতে না পারলে মন্ত্রী হিসেবে আমার আক্ষেপ থেকে যাবে।’
অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘দেশে যারা অবৈধ আদম ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। আদম ব্যাপারীর খপ্পরে যাতে কেউ না পড়েন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। জুড়ীতে কার্ড পাওয়া ভূমিহীন ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা সরকারের এই উদ্যোগ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের তিন সংসদ সদস্য, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি এবং জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিএইচ
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত