
ব্রাহ্মণবাড়িয়ায় লোডশেডিং হ্রাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের ওপর শতভাগ নির্ভরশীলতার ফলে লোডশেডিং দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় লোডশেডিং কমিয়ে আনা এবং পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মদ হাফিজ জানান, বর্তমান সময়ে সারাদেশে বিদ্যুৎ সংকট বিরাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং লোডশেডিং কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য তাসাবাদ কামাল তাজিম, দেলোয়ার হোসাইন, রাইসা আক্তার রাত্রি, গোলাম রাহিম ভূঁইয়া, চয়ন গাজী, আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এনজে
- ১মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ২ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৫মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৯মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত