জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ ২:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় লোডশেডিং হ্রাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ  সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের ওপর শতভাগ নির্ভরশীলতার ফলে লোডশেডিং দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় লোডশেডিং কমিয়ে আনা এবং পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মদ হাফিজ জানান, বর্তমান সময়ে সারাদেশে বিদ্যুৎ সংকট বিরাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং লোডশেডিং কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য তাসাবাদ কামাল তাজিম, দেলোয়ার হোসাইন, রাইসা আক্তার রাত্রি, গোলাম রাহিম ভূঁইয়া, চয়ন গাজী, আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...