
জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে সংসদ কর্তৃপক্ষ। ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সংসদীয় কেনাকাটা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়, তা সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এরপরই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, সংসদের হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) আহ্বায়ক করে, সদস্য করা হয়েছে লুৎফুল্লাহেল মাজেদ, সংসদ সদস্য (ময়মনসিংহ-৮), মো. সাইফুল আলম, সংসদ সদস্য (ঢাকা-১২), হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য (চট্টগ্রাম), মো. আবুল হাসনাত, সংসদ সদস্য (কুমিল্লা-৪)।
বিএইচ
- ১রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৫চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৬কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৭কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৮আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৯দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১০শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার





পাঠকের মতামত