
ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গৃহবধূ রাবিয়া খাতুন (৬০) ও দেড় বছর বয়সী শিশু তৌফিক।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়েমড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার সাথে সাথে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সানোয়ার হোসেন বলেন, একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এনজে
- ১সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ২গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৩প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৭গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৮অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৯শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত