
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ায় রেমিট্যান্স সচেতনতা সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
রোববার (১৯ এপ্রিল) বগুড়ার মহাস্থানগড় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজনে বৈধ বা ফরমাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা হুন্ডির মতো অবৈধ চ্যানেলগুলোর ঝুঁকি তুলে ধরেন।কর্মকর্তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো কেবল নিরাপদ ও সুরক্ষিতই নয়, বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সম্মেলনে প্রবাসীদের পরিবারের জন্য বিশেষভাবে তৈরি ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এই অ্যাকাউন্ট সেবার মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের জন্য সঞ্চয়, লেনদেন এবং বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ আরও সহজ হবে, যা প্রবাসী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা প্রবাসীদের পাঠানো অর্থ কেবল দৈনন্দিন খরচে ব্যয় না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন- শিক্ষা, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ, সঞ্চয় এবং সম্পদ কেনার কাজে ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা পরিবার ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে।
বিএইচ
- ১এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৮ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত