জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬ ১১:০৮ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। দুই ঘন্টার আগুনে তিনটি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র, টিন, নগদ টাকা, খাদ্যশস্য, কাপড়চোপড় সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর ঘোগার বাহাদুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বাহাদুর আলীর বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা।  বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শকের ভয়ে প্রথমে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেননি। প্রায় দুই ঘন্টার আগুনে বসতবাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ অগ্নিকাণ্ড শুরুর দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ওই বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন না। বাহাদুর মাঠে কৃষি কাজ করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরা একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাহাদুর আলী বলেন, বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। কারেন্ট শকের ভয়ে প্রথমে কেউ আগুন নেভাননি। প্রায় দুই ঘন্টা ধরে আগুনে পুড়তে থাকে ঘর ও ঘরে থাকা জিনিসপত্র৷ আগুনে তিনটি ঘরে থাকা খাট, চেয়ার, টেবিল, আলনা, টিন, ড্রেসিং টেবিল, হাড়ি পাতিল, বাক্স, চাল, নগদ টাকা, চাল, ধান সহ বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের লুঙ্গিটা ছাড়া আমার আর কিছু নাই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতিবেশী ও স্থানীয়রা বলেন, বাহাদুরের বাড়িতে আগুনে ধরে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে৷ তার কিছুই অবশিষ্ট নেই৷ সব সম্পদ আগুনে পুড়ে গেছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছে। কারেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। কারেন্ট শকের ভয়ে কেউ নিভাতে এগিয়ে আসেনি। প্রায় ২ ঘন্টা ধরে আগুনের পুড়তে থাকে ঘরে থাকা জিনিসপত্র। এরপর স্থানীয়রা আগুন নেভায়। বাহাদুর নিঃস্ব হয়ে গেছে৷ সরকারের উচিৎ, তাকে সাহায্য সহযোগিতা করা।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবো। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে সরকারিভাবে তাদের সহায়তা করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...