
কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। দুই ঘন্টার আগুনে তিনটি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র, টিন, নগদ টাকা, খাদ্যশস্য, কাপড়চোপড় সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর ঘোগার বাহাদুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বাহাদুর আলীর বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শকের ভয়ে প্রথমে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেননি। প্রায় দুই ঘন্টার আগুনে বসতবাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ অগ্নিকাণ্ড শুরুর দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ওই বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন না। বাহাদুর মাঠে কৃষি কাজ করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরা একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাহাদুর আলী বলেন, বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। কারেন্ট শকের ভয়ে প্রথমে কেউ আগুন নেভাননি। প্রায় দুই ঘন্টা ধরে আগুনে পুড়তে থাকে ঘর ও ঘরে থাকা জিনিসপত্র৷ আগুনে তিনটি ঘরে থাকা খাট, চেয়ার, টেবিল, আলনা, টিন, ড্রেসিং টেবিল, হাড়ি পাতিল, বাক্স, চাল, নগদ টাকা, চাল, ধান সহ বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের লুঙ্গিটা ছাড়া আমার আর কিছু নাই। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতিবেশী ও স্থানীয়রা বলেন, বাহাদুরের বাড়িতে আগুনে ধরে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে৷ তার কিছুই অবশিষ্ট নেই৷ সব সম্পদ আগুনে পুড়ে গেছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছে। কারেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। কারেন্ট শকের ভয়ে কেউ নিভাতে এগিয়ে আসেনি। প্রায় ২ ঘন্টা ধরে আগুনের পুড়তে থাকে ঘরে থাকা জিনিসপত্র। এরপর স্থানীয়রা আগুন নেভায়। বাহাদুর নিঃস্ব হয়ে গেছে৷ সরকারের উচিৎ, তাকে সাহায্য সহযোগিতা করা।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবো। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে সরকারিভাবে তাদের সহায়তা করা হবে।
এনজে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত