
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের আমরইলছড়া চা বাগানে কুকুরদের আক্রমণ থেকে এক লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বানরটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে বিবরণে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আমরইলছড়া চা বাগানে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি লজ্জাবতী বানর মাটিতে পড়ে যায়। এ সময় আশেপাশের দুই-তিনটি কুকুর বানরটিকে ঘিরে ফেলে আক্রমণের চেষ্টা চালায়।
ঠিক সেই মুহূর্তে প্রদীপ দাশ নামে এক ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরগুলোর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। তিনি তৎক্ষণাৎ নিজের পরনের গামছা দিয়ে মুড়িয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে আসেন। পরে বিষয়টি তিনি আপন দাশ নামের এক ব্যক্তিকে অবহিত করেন।
আপন দাশ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে স্থানীয় সচেতন মহলে সাড়া পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বানরটিকে পর্যবেক্ষণ করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী প্রেমী প্রদীপ দাশের এই মানবিক উদারতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি সকলের বন্য প্রাণী রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এনজে
- ১হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ২সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৩১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৪দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৫জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৬বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৯সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১০দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান





পাঠকের মতামত