জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৯, ২০২৬ ১২:২৯ পিএম , আপডেট: মে ২৯, ২০২৬ ১:৪৮ পিএম

মৌলভীবাজারের ​শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের আমরইলছড়া চা বাগানে কুকুরদের আক্রমণ থেকে এক লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৭   মে) রাত ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বানরটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে বিবরণে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আমরইলছড়া চা বাগানে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি লজ্জাবতী বানর মাটিতে পড়ে যায়। এ সময় আশেপাশের দুই-তিনটি কুকুর বানরটিকে ঘিরে ফেলে আক্রমণের চেষ্টা চালায়।

​ঠিক সেই মুহূর্তে প্রদীপ দাশ নামে এক ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরগুলোর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। তিনি তৎক্ষণাৎ নিজের পরনের গামছা দিয়ে মুড়িয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে আসেন। পরে বিষয়টি তিনি আপন দাশ নামের এক ব্যক্তিকে অবহিত করেন।

​আপন দাশ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে স্থানীয় সচেতন মহলে সাড়া পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বানরটিকে পর্যবেক্ষণ করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

​পরবর্তীতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী প্রেমী প্রদীপ দাশের এই মানবিক উদারতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি সকলের বন্য প্রাণী রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...