
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলী (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে নিজ বসতঘরের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত রমজান আলী সোনারগাঁও গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগে অসুস্থ অবস্থায় দেশে ফিরেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রমজান আলী ও তাঁর স্ত্রী আফিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যাতে দু’জনেই আহত হন। স্ত্রী আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে, রমজান আলীও চিকিৎসা শেষে নিজের বাড়িতেই ছিলেন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের বারান্দায় তাঁর নিথর দেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন জানান, রমজান আলী একজন সাবেক প্রবাসী ছিলেন। তাঁর দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছিল বলে শোনা যাচ্ছিল। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা নিশ্চিত নয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পারিবারিক কলহের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টিআর
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত