
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেড (ডিপিজিএসএল) তাদের তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড (সিপিজিএল), ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন্স লিমিটেড (ডিএনপিজিএল) এবং ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন্স লিমিটেড (ডিএসপিজিএল)-এর সঙ্গে ডরিন পাওয়ারের একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত প্রস্তাবিত স্কিম অনুমোদন করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের সম্মতি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রয়োজনীয় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন (স্যানকশন) গ্রহণ করতে হবে।
প্রস্তাবিত একীভূতকরণ সম্পূর্ণভাবে নগদ অর্থের (ক্যাশ কনসিডারেশন) ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের নগদ অর্থ প্রদান করা হবে এবং কোনো ধরনের শেয়ার বিনিময় করা হবে না। ফলে ডরিন পাওয়ারের বিদ্যমান শেয়ারধারণ কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে কোম্পানি।
কোম্পানির মতে, একীভূতকরণের মাধ্যমে সব পরিচালন সম্পদ ও কার্যক্রমকে একটি প্রতিষ্ঠানের আওতায় এনে আরও দক্ষ ও টেকসই ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে পরিচালন দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনা তদারকি জোরদার, প্রশাসনিক ও কমপ্লায়েন্স ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করা সহজ হবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত