
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে সংস্কারের জন্য, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার ঘাটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময়, জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, আল আমিন, জাতীয় নারী শক্তি‘র কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তিসহ এনসিপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় নাগরিক পার্টি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। একটি হল সংস্কার যার মাধ্যমে বাংলাদেশেল আমুল পরিবর্তন হয়। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে, তাদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে পারি। এছাড়া যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল শেয়ার মার্কেট শূন্য করেছিল তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের কাছে যাচ্ছি কাজ করছি। আর একটি বড় বিষয় হল ভারত থেকে পুশইনের চেষ্টা করছে। বাংলাদেশ পরিচয়ে আমাদের দেশে পাঠানোর জন্য স্টেটমেন্ট দিয়েছে। নতজানু পররাষ্ট্র নীতি থেকে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেতে পারি সেজন্য নাগরিক পার্টি কাজ করছে বলে জানান তরুণ এই নেতা।
বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে পাটওয়ারী বলেন, বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। শেখ পরিবার রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে। কিন্তু উন্নয়নের নামে কিছু হয়নি। বাগেরহাট থেকে শেখ পরিবারকে উচ্ছেদের জন্য বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান নাসির উদ্দিন।
নাসির আরও বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যেখান থেকে এলাকার ও দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হবে। মুসলিমদের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের চর্চা হবে।
ভারতীয় ফ্যাসিবাদ ইস্যুতেও মুখ খোলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়ন করতে পারি সেজন্য কাজ করছি।। যদি বিএনপি সরকার ৭৫ শতাংশ মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ধ্বনি বাজতেও সময় লাগবে না। সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থ্যতা কামনা করেন নাসির।
পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে যান। সেখানে মসজিদের পশ্চিম পাশে ঘোড়া দিঘির দক্ষিন পাড়ে বৃক্ষ রোপন করেন তিনি। বৃক্ষরোপন শেষে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে নেতাকর্মীদের নিয়ে জুমআর নামাজ আদায় করেন নাসীরুদ্দীন। আগামীকাল সকলকে সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগদানের আহবান জানান এই নেতা।
টিআর
- ১মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ২গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৩আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৪স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৫সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৬চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৭জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৮৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৯এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১০প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত