বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬ ১২:৪১ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

২৩ জুন (মঙ্গলবার) খুবিসাস সভাপতি মোঃ ইব্রাহীম খলীল এবং সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান এক যৌথ বিবৃতিতে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে খুবিসাস নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয় কতিপয় নেতাকর্মী। এই পরিকল্পিত ও নৃশংস হামলায় ‘দৈনিক সকালের’ রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আঘাতপ্রাপ্ত ও গুরুতর আহত হয়েছেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি ও নগ্ন আঘাত।

নেতৃবৃন্দ আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ সংগ্রহের মতো মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংস ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতে সাংবাদিকদের ওপর হওয়া বিভিন্ন হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার গণমাধ্যমকে নিশানা করার দুঃসাহস দেখাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর আক্রমণ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য হতে পারে না।

বিবৃতিতে খুবিসাস নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। একই সাথে আহত সংবাদকর্মীর দ্রুত সুস্থতা কামনা এবং তাঁর ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে খুবিসাস।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমের শূন্য আসনে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আওতায় ...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ...

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

‘জুলাই গণগঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ...