বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৬ ৩:০১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘জাস্ট রিসার্চ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফরহাদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তানভীর খন্দকার।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (গবেষণা) মো: আখতারুজ্জামান, সহ-সভাপতি (প্রশাসন) সাদরিতা সরকার শশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর ও অপারেশন সম্পাদক জালিস মাহমুদ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো: রিশালাত জামান, গবেষণা ও ক্যারিয়ার সম্পাদক জাকওয়ানা জুঁই, কোষাধ্যক্ষ মো: হাবিব উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সামাউন ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মো: আবু সালাহ, ইভেন্ট ও কর্মশালা সম্পাদক মো: আবুল হোসেন, আইটি ও কনটেন্ট উন্নয়ন সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ।

নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ বলেন, গবেষণাই একটি জাতির জ্ঞান, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা জাস্ট রিসার্চ সোসাইটিকে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করব। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি করা, মানসম্মত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি করা এবং দক্ষ গবেষক তৈরির উপযোগী পরিবেশ নিশ্চিত করা। আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

এছাড়াও নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদকের বক্তব্যে তানভীর খন্দকার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার ধারনা, গবেষণার বিষয়াবস্তুর সাথে পরিচিতি করানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গবেষণার কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যবিপ্রবির গবেষণা সংসদের একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো  যবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি নির্ভর গবেষণার জ্ঞান পৌছে দেওয়ার।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট ...

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ...

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...