
সিরাজগঞ্জের তাড়াশে র্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-৩, সিপিসি-২ মগবাজারের যৌথ আভিযানিক দল রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে তাড়াশ থানার চরহামকুড়িয়া গ্রামের ৯ নম্বর সেতু সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় পরিবহন ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
টিআর
- ১প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৩ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৪এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৯শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত