
শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. মারুফ হাসান জাতীয় পর্যায়ে ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননায় ভূষিত হয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সনদপত্র ও সম্মাননা গ্রহণ করেন।
মো. মারুফ হাসান কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মো. মকিম উদ্দিন মণ্ডলের তৃতীয় পুত্র। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জিলা স্কুলে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি এবং স্টার্টআপ ধারণার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing” কর্মসূচিতে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ সম্মাননা প্রদান করা হয়।
এই কর্মসূচি গত ১২ জুন দেশব্যাপী শুরু হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা/থানা, জেলা এবং জাতীয় এই তিন ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে সারা দেশ থেকে নির্বাচিত সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলো প্রদর্শিত হয় এবং বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
মো. মারুফ হাসানের নেতৃত্বে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন প্রতিযোগিতায় দেশের অন্যতম সেরা দল হিসেবে নির্বাচিত হয়। এ গৌরবময় অর্জনের জন্য তিনি ও তার টিম প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ী সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, যা কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তিনি বলেন, “আমরা সিলেবাসের মধ্যে বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত করবো। এতে যার যে খেলা ভালো লাগবে, সে সেই খেলায় আরও দক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু করতে চাই। এটি শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি দক্ষতা হিসেবে যুক্ত হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, এই আয়োজন দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতাকে বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে তিনি উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের প্রতিটি দলকে ২০ হাজার টাকার চেক, পদক ও সনদপত্র এবং বিজয়ী শিক্ষকদের ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
মো. মারুফ হাসানের এই অর্জনে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শিক্ষাবিদদের মতে, এটি শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত সম্মান নয়, বরং কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনের জন্যও একটি গর্বের অর্জন। তার এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।
সর্বস্তরের মানুষ তার এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও বৃহত্তর সাফল্য কামনা করেছেন।
এনজে
- ১সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ২এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ৫এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি
- ৭চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ৮পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৯ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ১০আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত