নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ ২:৫৪ পিএম , আপডেট: জুলাই ৬, ২০২৬ ২:৫৫ পিএম

প্রতারণার অভিযোগে আলোচিত দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অনুসন্ধানভিত্তিক গণমাধ্যম ফেস দ্য পিপল-এর প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর।

গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

মামলার আবেদনে বলা হয়েছে, ফেস দ্য পিপল-এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও ও অডিও প্রকাশ করে। এতে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এর আগে ‘যাকাতের টাকায় সুদের কারবার, আল্লাহর সন্তুষ্টির নামে মাস্তুলের অভিনব প্রতারণা’ শিরোনামে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

মামলার আবেদনে আরও বলা হয়, প্রকাশিত ভিডিওতে বক্তব্য বিকৃত ও সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি, বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নিজের মানহানি হয়েছে দাবি করে আদালতের কাছে আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর সাগর।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে ...

একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

আলোচিত টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ...