
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বাসা থেকে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ সুখরঞ্জন বালীকে ‘গুমের ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা
এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যধবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী। পরে তাকে সীমান্ত এলাকায় পাওয়া যায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওই সময় জানানো হয়। তবে তার পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী।
এনজে
- ১ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৪প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৭গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৮প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত