
সরকারপ্রধান হিসেবে মাত্র আট মাস দায়িত্ব পালনের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতেয়ানু।
মঙ্গলবার (৭ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মায়া সান্দু জানিয়েছেন, মলদোভার ইউরোপীয় ইউনিয়ন-পন্থি যাত্রা অব্যাহত রাখতে দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
মুনতেয়ানু আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়ায় তার মন্ত্রিসভারও পতন ঘটেছে। প্রেসিডেন্ট মায়া সান্দুর ইউরোপ-পন্থি দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) জেতায় ২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হন আলেক্সান্দ্রু মুনতেয়ানু।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ৬২ বছর বয়সি মুনতেয়ানু বলেন, আমি খুব দায়িত্ববোধ ও দৃঢ় বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তাব মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারবো। (কিন্তু) যখনই অনুভব করেছি, নীতি ও বিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে আর আমার দায়িত্ব পালন করতে পারছি না, তখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
প্রেসিডেন্ট সান্দু ইতোমধ্যে পদত্যাগপত্র গ্রহণ করে ‘জটিল সময়ে’ দেশকে নেতৃত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুনতেয়ানুকে। তবে সঙ্গে এ-ও বলেছেন, তিনি আশা করেছিলেন প্রধানমন্ত্রী “জটিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি সম্পৃক্ত থাকবেন এবং জনগণের কথা শোনার বিষয়ে আরো উন্মুক্ত মনোভাব দেখাবেন।
মুনতেয়ানুর কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার প্রেসিডেন্ট সান্দু সাংবাদিকদের বলেন, তিনি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন এবং তাকে তা করতে দেওয়া হয়নি—এমন জল্পনা মিথ্যা। সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী কাজ করার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন।
তিনি জানান, খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। তার আগে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনার সময় পর্যন্ত মুনতেয়ানু অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু বলেন, মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা এবং দেশকে সহায়তা করার ক্ষেত্রে সফল হওয়া আমাদের আবশ্যিক দায়িত্ব।
বিএইচ
- ১শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ২জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৩খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৪একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৫হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৬শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৯লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত