
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ধারাবাহিক গুণগত উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর কোয়ালিটি অ্যাশিউরেন্স ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভীন সুমা; সকল অনুষদের ডিনবৃন্দ; ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানগণ; এবং পরিচালক, অর্থ ও হিসাব উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা, সুশাসন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইউস্ট-এর অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
এনজে
- ১মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ২ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৪মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত