
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ আজ রোববারভোরে আরও তীব্র আকার ধারণ করে। কয়েক ঘণ্টার অঝোর বৃষ্টিতে অলিগলি ও নিচু এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগে পড়েন হাজারো কর্মজীবী মানুষ।
রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, মধ্যবাড্ডা, রামপুরা, বনশ্রী, উলন রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়ক ও গলিতে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও বাসাবাড়ির নিচতলায়ও পানি ঢুকে পড়েছে। ফলে মূল সড়কে পৌঁছাতেই ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা।
মধ্যবাড্ডার ময়নারবাগ এলাকার আল-আকসা মসজিদ গলিতে হাঁটুপানি জমে যায়। সকালে অফিসে যাওয়ার সময় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দা ও একটি ব্যাংকের কর্মকর্তা আকরাম হোসেন। তিনি বলেন, অফিস খুব বেশি দূরে নয়। গলি পার হয়ে মূল সড়কে উঠতে পারলেই হতো। কিন্তু গলিতে এত পানি জমেছে যে বের হওয়াটাই কষ্টকর। ব্যাংকে চাকরি করি, পোশাক ভিজে গেলে সমস্যায় পড়তে হয়।
একই এলাকার বাসিন্দা কামরুন নাহার, যার কর্মস্থল মহাখালীতে, তিনিও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন। আধাঘণ্টা অপেক্ষা করেও রিকশা না পেয়ে শেষ পর্যন্ত হাঁটুপানি মাড়িয়েই কর্মস্থলের উদ্দেশে রওনা হন। তিনি বলেন, অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছিল। রিকশা না পেয়ে বাধ্য হয়েই পানিতে নেমেছি। কাপড় ভিজলেও কিছু করার ছিল না।
বাড্ডার আদর্শনগর, মধ্যবাড্ডা পোস্ট অফিস এলাকা, এএমজেড হাসপাতালের পাশের সড়ক, শাহজাদপুরের বাঁশতলা, রামপুরা ও বনশ্রীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি দ্রুত নামতে না পারায় দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে, বৃষ্টি থেমে থেমে চলতে থাকায় অনেক কর্মজীবীকে ছাতা কিংবা পলিথিনে নিজেকে ঢেকে অফিসে যেতে দেখা গেছে। কেউ ভিজে, কেউ আবার কাদাপানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে রোববার ভোরে তা ভারী বর্ষণে রূপ নেয়। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিএইচ
- ১তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ২মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৩বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৪শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৮আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৯ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ১০কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা





পাঠকের মতামত