
গাজীপুরের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের প্রায় ১৪০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।
সোমবার (২০ জুলাই) বেলা পৌণে ১২টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন উত্তর সালনা (পোড়াবাড়ী) এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফয়সাল আহমেদ (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগঝাপা (সাজাইল) গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় শেখ (৩৪)।
র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, গোপন সংবাদ এবং র্যাব সদর দপ্তরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেক পোস্ট পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় দুই মাদক ব্যবসায়ী ফয়সাল আহমেদ ও হৃদয় শেখকে গ্রেফতার করে। ধৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর মেট্রো থানায় হস্তান্তর করা হয়েছে।
টিআর
- ১ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৩পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১০কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৫এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৬২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত