ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ ৮:৪৮ পিএম , আপডেট: জুলাই ২২, ২০২৬ ৮:৫০ পিএম

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের চকোরিয়া ও রামু উপজেলার বন্যাদুর্গত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম এবং চকোরিয়া শাখার ব্যবস্থাপক মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...