জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৪:০১ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশর ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে টাঙ্গাইল সদর উপজেলায় বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ফলদ-বনজ-ঔষধি গাছের শতাধিক চারা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মোঃ হাবিবুর রহমান, রাকিব হোসেন, মাহবুব হাসান, রিফাত আমেদ, হিমেল, তাহের, আপন প্রমুখ।

উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ করে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন মানবিক, সমাজ ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...