
কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাশ। একই সঙ্গে, আন্দোলনকারীদের অবিলম্বে আন্দোলনস্থল খালি করার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে আন্দোলনের সব দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সিজেপি মুখপাত্র।
সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করে নেবে সরকার। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি।
সিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃত শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের পরিমাণ খুব দ্রুত নির্ধারণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানিয়েছে, তাদের পাঁচ দফা পরীক্ষা সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কেন্দ্র। এই সংস্কারগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসবে সিজেপি।
সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেছে দলটি। ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা।
এর আগে , শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল, তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এসব দাবির মধ্যে ছিল মৃতদের পরিবারগুলোকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা এবং ৫ দফা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন।
জানা গেছে, নিহতদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুলিশের ক্ষমা চাওয়ার মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী আলোচনার জন্য চার সপ্তাহ পর সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে সিজেপির প্রতিনিধিদল। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত