
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মাপাড়া গ্রামে এক ব্যক্তির বাধার মুখে এডিপির অর্থায়নে নির্মাণাধীন একটি জনগুরুত্বপূর্ণ সড়কের কাজ বন্ধ হয়ে গেছে। এতে গ্রামের প্রায় ২৫টি পরিবারের একমাত্র চলাচলের কাঁচা রাস্তাটি উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রাস্তার নির্মাণকাজ দ্রুত শুরু এবং কাজে বাধা দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গ্রামবাসী গণস্বাক্ষরসংবলিত একটি আবেদন সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তালম পদ্মাপাড়া গ্রামের প্রায় ২৫টি পরিবার ওই কাঁচা রাস্তা ব্যবহার করে আসছে। রাস্তাটি বেহাল থাকায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়াসহ দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তালম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হামিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মো. আফছার হাজীর বাড়ি থেকে মো. আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত ১৫৫ ফুট রাস্তা এডিপির অর্থায়নে ইট দিয়ে উন্নয়নকাজের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার নির্মাণসামগ্রী, ইট ও বালু ঘটনাস্থলে নিয়ে এলেও কাজ শুরু করা সম্ভব হয়নি।
অভিযোগে বলা হয়েছে, নির্মাণসামগ্রী পৌঁছানোর পর গ্রামের বাসিন্দা আব্দুর সবুর প্রামাণিক রাস্তার জায়গাটি নিজের ব্যক্তিমালিকানাধীন দাবি করে কাজে বাধা দেন এবং জোরপূর্বক নির্মাণকাজ বন্ধ করে দেন। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি সেখানে সরকারি অর্থে কোনো কাজ করতে দেবেন না বলে জানান। এ সময় কাজ করতে গেলে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর থেকে রাস্তার কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম, আব্দুল মান্নান ও মো. আছাদুজ্জামানসহ একাধিক ব্যক্তি বলেন, গ্রামের ২৫টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা এটি। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের চিকিৎসার জন্য এ রাস্তাটি ইট দিয়ে উন্নয়ন করা অত্যন্ত জরুরি। কিন্তু এক ব্যক্তির বাধায় কাজটি বন্ধ রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর সবুর প্রামাণিক বলেন, জায়গাটি তার ব্যক্তিমালিকানাধীন। চলাচলের জন্য তিনি রাস্তা ব্যবহার করতে দিলেও সরকারি অর্থে তার ব্যক্তিগত জমিতে উন্নয়নকাজ করতে দেবেন না।
তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. নাজির উদ্দিন বলেন, গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইউনিয়ন পরিষদে রাস্তা উন্নয়নের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এক ব্যক্তির বাধার কারণে কাজ বাস্তবায়ন করা যাচ্ছে না।
এ বিষয়ে শনিবার (১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিআর
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৯মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি





পাঠকের মতামত