ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬ ১১:৩৯ এএম

কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার সময় ও কারাগারের ভেতরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সন্দিগ্ধ ৫০ কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর। তারা দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

দাপ্তরিক বিধি-নিষেধ উপেক্ষা করে ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ছবি ও ভিডিও’সহ নানা তথ্য প্রচারের অভিযোগে তাদের তলব করা হয়েছে।

তলবকৃত নারী ও পুরুষ কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে অধিদপ্তর।

কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা উপেক্ষা করে বেশ কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ...

প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা ...

এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে ...

চিফ প্রসিকিউটর শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ...