
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, “মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনার পর সেখানে ২২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো—শিক্ষকরা শ্রেণিকক্ষে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা চাই শিক্ষার্থীরা মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বেরিয়ে এসে পড়ার টেবিলে মনোযোগী হোক এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হোক।”
শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ এস এম সাদাকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ।
সভায় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বিদ্যালয়ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক কাজী নওশের আলী, অভিভাবক সদস্য মো. কালিমুল্লাহ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, অভিভাবক মো. রাজা মিয়া শেখ, ফারজানা বেগম, শিক্ষার্থী সামিয়া আলম এবং মো. রাফিউল।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু বিদ্যালয়ের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনা, নৈতিক বিকাশ ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিয়মিত নজরদারি করতে হবে।
সভা শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
টিআর
- ১যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ২দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৫আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৬আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৭পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৮মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৯সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত