
ঢাকায় অবস্থানরত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মগবাজার (রেলগেইট) এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নাক, কান ও গলা (ইএনটি) সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তফা কামাল আরেফিন (এমবিবিএস, ডিএমসি; বিসিএস-স্বাস্থ্য)। তিনি শিক্ষার্থীদের নাক, কান ও গলার বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা এবং সুস্থ জীবনযাপনের নানা দিক নিয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজ রহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
এ সময় বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার্থীরা জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা দ্বীনি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নাক, কান ও গলার সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও কোরআন তিলাওয়াত ব্যাহত হতে পারে। তাই এ ধরনের বিশেষায়িত স্বাস্থ্যসেবা উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু চিকিৎসাসেবা প্রদান নয়; বরং মাদরাসার শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা। আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, কোরআনের খেদমত ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদরাসার শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্যসেবা, দ্বীনি শিক্ষা, কোরআনের খেদমত, মানবসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে আল ওয়াহদা ফাউন্ডেশন।
বিএইচ
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত