নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৯:০২ পিএম

কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান।

তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রতিমন্ত্রী অমিত গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও ...

বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে ...