ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আদালত একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি বিষয়ক মামলা নং ৩১৮/২০২৬-এ ২৯ জুলাই ২০২৬ তারিখে প্রদত্ত (এবং ১১ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত) রায় ও আদেশ অনুযায়ী হাইকোর্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (হস্তান্তরকারী কোম্পানি)-কে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (গ্রহীতা কোম্পানি) সাথে একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন করেছেন।
যা কোম্পানিটির কৌশলগত কর্পোরেট পুনর্গঠন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন কোম্পানিটি।
এসকেএস

পাঠকের মতামত