আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ১০:১৬ এএম

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন এখনও অন্তত ৫০০ জন। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে আহত মানুষের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। দেশটির ১১ হাজারেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পেরেইরা শহরে ধসে পড়া একটি বেকারির নিচে আটকে থাকা পাবলো লোয়াইজা নামের এক হকারকে জীবিত পাওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। ভাইব্রেশন শনাক্তকারী ডিভাইসের সাহায্যে এবং উদ্ধারকারীদের নির্দেশনায় ধ্বংসস্তূপের নিচ থেকে দুই ও তিনবার ঠোকার শব্দ শুনে আত্মীয়স্বজন ও উদ্ধারকারীদের মাঝে আশার আলো জেগে ওঠে।

একইভাবে ক্যালি ও পেরেইরা শহরে সেনা ও উদ্ধারকর্মীরা হাত, ক্রেন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তায় দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতি আধা ঘণ্টা পরপর সব শব্দ বন্ধ করে সাড়াশব্দ পাওয়ার চেষ্টা করছেন তারা। ক্যালি শহরের মেয়র আলেজান্দ্রো এদের জানান, আমরা উদ্ধারকাজের শেষ পর্যায়ে পৌঁছাচ্ছি। এর পরও যে বেঁচে থাকা সম্ভব নয় তা নয়, তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত কঠিন হচ্ছে।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলীয়ার্দো দে লা এসপ্রিয়া দেশে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি দেশবাসীকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে সাধারণ মানুষও দুর্গতদের সহায়তায় পানি, খাবার এবং রক্তদানে এগিয়ে আসছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় ...

হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি জাহাজে কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। ...

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা ...