শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৪:০২ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৯৯ বারে ২৬ লাখ ৯৯ হাজার ৭২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্সের  শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫৬ বারে ৬ লাখ ৫৬ হাজার ৯৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা  সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৬৬ বারে ২০ লাখ ২৭ হাজার ৩৭১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – গ্রামীণফোনের ৩.২৫ শতাংশ, ফার কেমিক্যালের ৩.০৪ শতাশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩.০৩ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২.৮৬ শতাংশ, কুইন সাউথের ২.৬৩ শতাংশ ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...