
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি মাসে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে প্রধানমন্ত্রীর সফরের পূর্বে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ।
ঢাকার চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণ করবে দেশটি। তারেক রহমানের সফর নিয়ে ভারতকে যে বার্তা দিয়েছে, তার উত্তরের জন্য অপেক্ষা করছে ঢাকা।
এ ছাড়া, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ব্রিকসে যোগ দিতে ভারত যে আমন্ত্রণ পাঠিয়েছে তাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী উল্লেখ না করে শুধু বিমসটেক চেয়ার বলা হয়েছে, যা পছন্দ হয়নি বাংলাদেশের।
বিএইচ
- ১দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ২তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ৪দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৫মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৬জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৭জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৮বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৯পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ১০শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৮বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৯দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ১০বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত