
মাঠে নামার কিছুক্ষণ আগে এলো সুখবরটা! বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে লাইপজিগ হেরে গেছে, তাতেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা নিশ্চিত হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। ওমন উপলক্ষের রাতটা দুর্দান্ত এক জয়েই উদযাপন করলো জার্মান লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।
শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্স-ফ্লিকের শিষ্যরা। বাকি তিনটি গোল করেন টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।
লাইপজিগের হারে টানা নবম এবং রেকর্ড ৩১ বারের মতো জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। এমন খুশির দিনে প্রতিপক্ষকে আধ ডজন গোল দিয়ে উদযাপনে মাতল তারা।
ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয় মিনিটে ডি বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে নিজের প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার।
৩৪তম আরও এক গোল লেভানদোভস্কির। এবার বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার। এর দশ মিনিট পর তারই পাস থেকে বল পেয়ে ব্যবধান ৪-০ করেন কিংসলে কোমান।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় মনশেনগ্লাডবাখের ফ্লোরিয়ান নেহাসের হাতে বল লাগলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিকে নিজের হ্যাটট্রিক পূরণ করার সুযোগ নষ্ট করেননি লেভানদোভস্কি।
৭৫ মিনিটে ব্রিল এমবোলোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাঙ্গাই নিয়ানজু। নির্ধারিত সময়ের ১৫ মিনিটের মতো বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।
কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়েও একটি গোল আদায় করতে পারেননি মনশেনগ্লাডবাখ। উল্টো ৮৫ মিনিটে আরও এক গোল হজম করে তারা। এবার জালে বল পাঠান লেরয় সানে।
এই জয়ে ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে লাইপজিগ, তৃতীয় স্থানে থাকা উলফসবার্গের পয়েন্ট ৬০।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত