
এসএমই খাতের উন্নয়নে ২০২১-২২ অর্থবছরের বাজেটে এসএমই ফাউন্ডেশনের ৬৩টি প্রস্তাব পেশ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি অর্থ বছরের ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে এসএমই বান্ধব প্রস্তাবনা অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন, ট্রেড বডিজ ও উদ্যোক্তা হতে প্রস্তাবনা চাওয়া হয়।
যার প্রেক্ষিতে ১৫টি অ্যাসোসিয়েশন-ট্রেড বডিজ হতে এসএমই খাত সংশ্লিষ্ট ১০০ এর বেশি প্রস্তাব পাওয়া যায়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দু’টি যৌক্তিকীকরণ সভার মাধ্যমে সভায় উপস্থিত বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেড বডিজের প্রতিনিধিদের সাথে আলোচনাক্রমে প্রস্তাবসমূহ যৌক্তিকীকরণপূর্বক ৬৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয়।
২৩ মার্চ অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট সভায় এসএমই ফাউন্ডেশন কর্তৃক ৬৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। যেখানে কাস্টম্স সংশ্লিষ্ট ৩১টি, মূসক সংশ্লিষ্ট ১১টি এবং আয়কর সংশ্লিষ্ট ২১টি প্রস্তাব রয়েছে।
এছাড়া নগদ সহায়তা সংশ্লিষ্ট অবশিষ্ট ৫টি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রাক-বাজেট সভায় এসএমই ফাউন্ডেশন উত্থাপিত প্রস্তাবসমূহ সর্বোচ্চ বিবেচনা করা হবে মর্মে এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম উল্লেখ করেন।
তিনি এসব প্রস্তাবনার মাধ্যমে যাতে বৃহৎ উদ্যোক্তারা সুবিধা না পেয়ে বরং প্রকৃত এসএমইরা সুবিধা পায় সেদিকে গুরুত্ব প্রদানের জন্য এনবিআর এর সংশ্লিষ্ট বোর্ড সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন।
এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতি অর্থবছর এসএমই ফাউন্ডেশন কর্তৃক জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বাজেটে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর উপস্থাপন করা হয়।
২০১১-১২ অর্থবছর থেকে এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশন হতে সর্বমোট ৩২৮ টি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর পাঠানো হয়েছে যার মধ্যে ৫৭ টি প্রস্তাবনা এনবিআর কর্তৃক গৃহীত হয়েছে এবং জাতীয় বাজেটে প্রতিফলিত হয়েছে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত