
দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।
ঠিক কী কারণে ভবনটি ধসে পড়লো তা এখনও স্পষ্ট নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিম সিওক-সান।
ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না সেই অনুসন্ধান ফায়ার সার্ভিস কর্মীরা করছে উল্লেখ করে এই কর্মকর্তা জানান, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়ে।
একজন প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে, যিনি ঘটনাস্থলের কাছেই একটি দোকান চালান, ইয়োনহাপ নিউজকে বলেন, ‘ভবনটি যখন ধসে পড়ল, আমার স্রেফ মনে হলো যে পায়ের তলায় মাটি কাঁপছে। প্রথম দিকে ধুলোর কারণে সড়কে কি হলো দেখতে পাইনি। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি।’
এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় ৫০০ রও বেশি মানুষ মারা গিয়েছিলেন।
- ১২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ২মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৩হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৪প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৭‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৮কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৯জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১০নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত