
কোপা আমেরিকার আয়োজন নিয়ে এবার নাটকীয়তা কম হয়নি। গৃহযুদ্ধের কারণে প্রথমেই আয়োজকের তালিকা থেকে নাম সরিয়ে নেয় কলম্বিয়া। এরপর করোনা সংক্রমণের দোহাই দিয়ে বাতিল হয় আর্জেন্টিনার কোপা আয়োজন। একপ্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে যায় এবারের কোপা আসর। সবশেষ সিদ্ধান্ত হয় অন্য কোন দেশে হবে আয়োজন। প্রথমে যুক্তরাষ্ট্রের নাম শোনা গেলেও হুট করে জানা যায় কোপার আসর বসবে ব্রাজিলে।
করোনায় বিধ্বস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম হওয়া সত্ত্বেও কিভাবে করতে পারে এমন আয়োজন, সেটা নিয়ে চলে তীব্র সমালোচনা। খোদ ব্রাজিলিয়ান ফুটবলাররাই বেঁকে বসেন। অনেক নাটকীয়তার পর আদালতের রায়ে মাঠে গড়ায় কোপা আমেরিকা। উদ্ভোধনী ম্যাচের আগেই ভেনেজুয়েলার ১২ ফুটবলার করোনা আক্রান্ত হলে ফের জাগে শঙ্কা। তবুও মাঠে গড়ায় ম্যাচ।
তবে আক্রান্তের সংখ্যা সেখানেই থেমে থাকেনি। করোনা শনাক্ত বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার পর্যন্ত করোনা পজিটিভ ছিলেন ৬৬ জন। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ হাজার ২৩৫ জনের করোনা পরীক্ষার পর এই সংখ্যক রোগী ধরা পড়েছে। যা কিনা মোট পরীক্ষার ০.৯ ভাগ।
তবে এতে উদ্বেগের কিছু দেখছে না সংস্থাটি। তারা বলেছে, ‘আক্রান্তদের বেশিরভাগ কর্মী, স্কোয়াড সদস্য এবং আউটসোর্স স্টাফ। আগের তুলনায় প্রকোপ অনেকটাই কম। যাতে বোঝা যাচ্ছে, বিশেষভাবে নেয়া স্বাস্থ্য প্রটোকল প্রত্যাশা অনুযায়ীই কাজ করছে।’
কনমেবল করোনা প্রটোকল ঠিকভাবে চলছে বলে দাবি করলেও চিলির ফুটবলারদের কাণ্ডে সেটা মনে হচ্ছে না। করোনা ঝুঁকির মধ্যেই হোটেল রুমে নারী ডেকে পার্টির অভিযোগ উঠেছে চিলির ছয় ফুটবলারের বিরুদ্ধে।
হোটেলে নারী ডাকার আগেও করোনাবিধি ভঙ্গের অপরাধ করেছেন ভিদালরা। বাইরে থেকে হেয়ার ড্রেসারকে হোটেলে ডেকে চুল কাটিয়েছিলেন ভিদাল ও মেডেল। যে কারণে দুজনকে ৩০ হাজার ডলার করে জরিমানাও করেছিল কনমেবল।
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত