প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০ ১১:১১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ৫০ বছরের জন্য ১০ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ফেনীর অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব নগর থেকে প্রতি বর্গমিটার ৬০ ডলার মূল্যে ভাড়া ভিত্তিতে জমি লিজ নেবে। সে হিসেবে জমির মূল্য ১২ লাখ ১৪ হাজার ৫৮ ডলার। জমি লিজ নিয়ে মেট্রো স্পিনিং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ করবে।

কোম্পানিটি লিজ জমি নেওয়ার ব্যয় নিজস্ব তহবিল ও ঢাকার উত্তরার ৫.২৩ কাঠা জমি বিক্রয়ের মাধ্যমে মেটাবে।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড ...

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ ...